মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়

বর্তমানে ৩০ হাজার টাকা আয় করা খুব কঠিন কিছু না। মাসে ৩০ হাজার টাকা ইনকাম এর জন্য শুধু দরকার একটি সঠিক স্কিল আর নিয়মিত পরিশ্রম। চাকরির পেছনে না ছুটে নিজের দক্ষতা কে কাজে লাগিয়েও এখন ঘরে বসে ইনকাম করা সম্ভব। ১২ টি সহজ উপায় জানতে সাথেই থাকুন।
মাসে-৩০-হাজার-টাকা-আয়-করার-উপায়

আজকে আমরা এমন ১২ টি উপায় জানবো যা দিয়ে আমরা সহজে মাসে ৩০ হাজার টাকা আয় করতে পারব। আজকে আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করবো যা ছাত্র - ছাত্রী, বেকার ছেলে, এমন কি গৃহিণী সবার জন্য কার্যকরী সহজ উপায়।

পেইজ সূচীপত্রঃ মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়

ফ্রিল্যান্সিং করে ঘরে বসে ডলার আয়

ফ্রিল্যান্সিং এটা এখন সবচেয়ে জনপ্রিয়  একটি মাধ্যম যা দিয়ে হাজার হাজার মানুষ তাদের স্বপ্ন পূরণ করেছে । এমন কি এখনো অনেক মানুষ ফ্রিল্যান্সিং শিখছে। আপনি যদি টাইপিং, ডাটা এন্ট্রি, অনুবাদ বা ভিডিও এডিটিং এর মতো যেকোনো একটি কাজ জেনে থাকেন তাহলে Fiverr, Upwork, Freelancer.com এ অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করতে পারেন। শুরুতে ছোট ছোট কাজ দিয়ে শুরু করেন।

যেমন ৫ ডলারের কাজ। দিনে ২টা কাজ করলেও মাসে ৩০০ ডলার, মানে প্রায় ৩৩ হাজার টাকা আয় সম্ভব। এর জন্য আপনার একটা ল্যাপটপ,  ইন্টারনেট আর ইংরেজিতে কথা বলার বেসিক দক্ষতা লাগবে। 

 ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আয়

আপনার কাছে যদি একটি মোবাইল ফোন থাকে তাহলেই শুরু করতে পারবেন। প্রতিদিন ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন ভিডিও আপলোড দিবেন। 
যেমন রান্নার ভিডিও, গ্রামের জীবন, পড়াশোনার টিপস, বা মাড মাস্কের মতো প্রোডাক্ট রিভিউ যেকোনো  বিষয় নিয়ে প্রতিদিন ১টা করে ভিডিও বানাও। ফেসবুকে ১০ হাজার ফলোয়ার আর ইউটিউবে ১০০০ সাবস্ক্রাইবার হলে মনিটাইজেশন পাবে। তখন ভিডিওতে বিজ্ঞাপন থেকে প্রতি মাসে ১৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব হয়। এটা একটু সময় লাগে, কিন্তু একবার দাঁড়িয়ে গেলে সারা জীবন এখান থেকে আয় করা সম্ভব। এমনকি আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা আসতে থাকবে।


প্রতিদিন ১টা করে ভিডিও বানিয়ে ইউটিউব এবং ফেসবুক পেজ দুই জায়গাতেই আপলোড করেন। শুরুতে ভিউ কম আসবে। কিন্তু ৩ মাস নিয়মিত ভিডিও দিলে ফলোয়ার বাড়তে শুরু করবে। 
ফেসবুকে ১০ হাজার ফলোয়ার এবং ৬০ হাজার মিনিট ওয়াচ টাইম। 
আর ইউটিউবে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম হলে আপনি মনিটাইজেশন পাবেন।

মনিটাইজেশন পাওয়ার পর আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। এবং সেই বিজ্ঞাপন থেকে প্রতি মাসে ১৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আয় হয়। যত বেশি ভিউ, তত বেশি টাকা। এছাড়া বিভিন্ন কোম্পানি আপনাকে তাদের প্রোডাক্ট প্রমোট করার জন্য আলাদা টাকা দিবে।

কন্টেন্ট রাইটিং ও অনুবাদ করে আয় 

আপনি যদি বাংলায় বা ইংরেজিতে গুছিয়ে লিখতে পারেন তাহলে এই কাজটি শুধুমাত্র আপনার জন্য।
এখন হাজার হাজার ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের জন্য প্রতিদিন আর্টিকেল, স্ক্রিপ্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন লাগে। তাই এখন অনেক মানুষ, কন্টেন্ট রাইটিং জানে এমন লোকদেরকে দিয়ে কন্টেন্ট  লেখাই ।

প্রতি ১০০০ শব্দের একটি ভালো মানের আর্টিকেলের জন্য ৪০০-৮০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। অনুবাদের কাজেও একই টাকা। দিনে যদি তুমি ২-৩ ঘণ্টা সময় দিয়ে ২টা আর্টিকেল লিখতে পারো তাহলে দিনে ৮০০-১০০০ টাকা এবং মাসে ২৫-৩০ হাজার টাকা আয় করা সম্ভব। Facebook এ "Content Writing Jobs BD" লিখে সার্চ করলে, এবং Upwork, Fiverr এ প্রোফাইল খুললেই কাজ পাওয়া যায়।

গ্রাফিক ডিজাইন ও লোগো ডিজাইন করে আয়

বর্তমানে অনলাইনে সবচেয়ে বেশি চাহিদা গ্রাফিক ডিজাইন ও লোগো ডিজাইন কাজের। Canva, Photoshop, Illustrator দিয়ে বিভিন্ন লোগো বানানো যায়। 
যেমন ফেসবুক পোস্ট, ইউটিউব থাম্বনেইল, বিজনেস কার্ড, বিয়ের কার্ড ডিজাইন করা যায়। আপনি যদি ডিজাইন না পারেন ইউটিউবে ১৫ দিন এর Canva  টিউটোরিয়াল দেখলেই মোটামুটি শিখে যাবেন। একটা লোগো ডিজাইনের জন্য ৫০০-২০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। একটা সোশ্যাল মিডিয়া ব্যানারের জন্য ৩০০-৫০০ টাকা পাওয়া যায়। মাসে মাত্র ৩০টা ছোট কাজ করলেও আপনি ঘরে বসে মাসে ৩০ হাজার টাকা আয় করতে পারবেন।

ছোট ই-কমার্স বিজনেস করে আয়

আপনার কাছে যদি ৫-১০ হাজার টাকা থাকে তাহলেই শুরু করতে পারবেন ই-কমার্স বিজনেস। আসুন আগে আমরা ই-কমার্স  বিজনেস সম্পর্কে জানি। ই-কমার্স বিজনেস আসলে কি?  আসুন সহজ ভাবে জানি, ধরেন আপনার একটা দোকান আছে। কিন্তু সেই দোকানটা রাস্তায় না, ফেসবুকে বা ইন্টারনেটে।

 ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পণ্য বেচা-কেনা করাকেই ই-কমার্স বলে। যেমন Daraz, Evaly এগুলো ই-কমার্স।

এখন অনলাইনে ভাইরাল এমন কিছু প্রোডাক্ট যেমন - ফেস মাস্ক, হেয়ার স্ট্রেইটনার, স্মার্ট ওয়াচ, কিচেন গ্যাজেট এগুলো বর্তমানে অনলাইনে অনেক চাহিদা। আপনি পাইকারি মার্কেট থেকে কম দামে কিনে ফেসবুক পেজ খুলে সেখানে ১০০-২০০ টাকা লাভে বিক্রি করতে পারবেন। ধরেন একটা প্রোডাক্টে ১৫০ টাকা লাভ থাকলো, দিনে ১০টা অর্ডার পেলেও দিনে ১৫০০ টাকা, মাসে ৪৫ হাজার টাকা লাভ। এর জন্য একটা ফেসবুক পেজ, বিকাশ/নগদ নাম্বার আর ডেলিভারি কোম্পানির সাথে যোগাযোগ থাকলেই হবে।

ড্রপশিপিং বিজনেস কি ?

আপনাকে আগে থেকে কোনো পণ্য কিনতে হবে না। পণ্য থাকবে পাইকারি বিক্রেতার দোকানে।আপনি শুধু অর্ডার নেওয়ার কাজ করবেন। মনে করেন, পাইকারি দোকানে একটা ঘড়ির দাম ৫০০ টাকা।আপনি সেই ঘড়ির ছবি নিয়ে আপনার ফেসবুক পেজে পোস্ট করলেন - অরিজিনাল স্মার্ট ওয়াচ মাত্র ৮০০ টাকা। একজন কাস্টমার আপনাকে বললো , আমি নেবো। তখন আপনি পাইকারি দোকানদারকে বললেন- ভাই, এই ঠিকানায় একটা ঘড়ি পাঠিয়ে দিন, আমি আপনাকে ৫০০ টাকা দিয়ে  দিচ্ছি। দোকানদার কাস্টমারকে ঘড়ি পাঠিয়ে দিলো। কাস্টমার আপনাকে ৮০০ টাকা দিলো। আপনি দোকানদার কে ৫০০ টাকা দিবেন আর আপনার ৩০০ টাকা লাভ থাকল। আপনাকে দোকান ভাড়া, কর্মচারী, বা পণ্য স্টক করার কোনো ঝামেলা নিতে হলো না।এটাই হলো ড্রপশিপিং। ৫০০০ টাকা না, ০ টাকা দিয়েও এই ব্যবসা শুরু করা যায়।

আরও পড়ুন ঃ নিম পাতার উপকারিতা ও অপকারিতা    

ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় 

আপনার যদি একটা ব্লগ ওয়েবসাইট থাকে তাহলে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন। বছরে মাত্র ২০০০-৩০০০ টাকা লাগে ডোমেইন-হোস্টিং এর জন্য খরচ করেই আপনি মাসে ৩০ হাজার টাকা  আয় করতে পারবেন। আপনি ব্লগারে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখবেন। মানুষ যখন গুগলে সার্চ করে আপনার ব্লগে আসবে, তখন আপনার ব্লগে থাকা গুগল অ্যাডসেন্স থেকে আয় হবে। আর অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অন্যের প্রোডাক্ট বিক্রি করে কমিশন নেওয়া। যেমন ধরেন আপনি আপনার ব্লগে বিভিন্ন অনলাইন শপের প্রোডাক্টের লিংক দিয়ে দিবেন। কেউ যদি সেই লিংক থেকে পণ্য কিনে তাহলে আপনি সেখান থেকে ৫% থেকে ১৫% কমিশন পাবেন। এটা প্যাসিভ ইনকাম। একবার আর্টিকেল লিখলে সেটা ২-৩ বছর ধরে আপনাকে টাকা দিতে থাকবে।

মনে রাখবেন এটা একদিনে কখনই সম্ভব নয়। প্রথমে আপনাকে ২০-৩০টা আর্টিকেল লিখতে হবে। এই সময় গুগল আপনার সাইটকে চিনবে। এই সময় আয় ০ থেকে ৩০০০ টাকা। ৩ মাস পর থেকে যখন দিনে ৫০০-১০০০ জন মানুষ আপনার ব্লগ পড়বে, তখন ২ ভাবে আয় হবে।

১। গুগল অ্যাডসেন্স থেকে: দিনে ১০০০ ভিজিটর আসলে মাসে ৮০০০-১২০০০ টাকা।

২। অ্যাফিলিয়েট থেকে: ধরেন আপনি  "সেরা ফেসওয়াস" নিয়ে একটা আর্টিকেল লিখলেন, আর ১০০ জন আপনার লিংক থেকে ৪০০ টাকার ফেসওয়াস কিনলো। আপনি সেখান থেকে ১০% কমিশনে একটা প্রোডাক্ট থেকে ৪০ টাকা পাবেন। এমন ভাবে যদি ১০০ টা প্রোডাক্ট বিক্রি হয় তাহলে আপনি সেখান থেকে ৪০০০ টাকা আয় করতে পারবেন। সকল নিয়ম মেনে যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে ৬ মাস পর থেকে মাসে ১৫,০০০ - ৩০,০০০ টাকা আয় করতে পারবেন। ১ বছর পর যদি দিনে ৩০০০-৫০০০ ভিজিটর আসে, তখন মাসে ৪০,০০০ - ৭০,০০০+ টাকা পর্যন্ত আয় হতে পারে । তুমি যদি প্রতিদিন ৪ ঘণ্টা করে সময় দিতে পারেন, তাহলে এটা দিয়ে মাসে ৩০ হাজার টাকা আয় করা একদম সম্ভব, তবে ৩-৪ মাস ধৈর্য ধরতে হবে।

ডেলিভারি ও রাইড শেয়ারিং করে আয়

আজ থেকেই আয় আপনার যদি একটা বাইক বা সাইকেল থাকে, তাহলে কোনো সার্টিফিকেট ছাড়াই আজ থেকেই আয় শুরু করত্নাপারবেন। বিভিন্ন ফুড ডেলিভারি এবং পার্সেল ডেলিভারি কোম্পানিতে রাইডার হিসেবে যোগ দিতে পারেন। একজন রাইডার দিনে ৮-১০ ঘণ্টা কাজ করে ৮০০ থেকে ১২০০ টাকা আয় করে। প্রতিটি পার্সেল ৪০-৬০ টাকা কমিশন দেয়। ছাত্রদের জন্য এটা পার্ট টাইম জব হিসেবে অনেক ভালো একটি কাজ । ক্লাস শেষ করে বিকেলে ৪ ঘণ্টা কাজ করলেও ৪০০-৫০০ টাকা আয় হবে। মাসে ২৬ দিন কাজ করলে ২৫ থেকে ৩২ হাজার টাকা আয় করা খুব সহজ।

ঘরে তৈরি খাবার ও কেক বিজনেস

এটা বিশেষ করে মেয়েদের এবং গৃহিণীদের জন্য খুব ভালো একটি ব্যবসা। এখন মানুষ হোটেলের খাবারের চেয়ে হোমমেড খাবার বেশি পছন্দ করে। কারণ এটা স্বাস্থ্যকর। আপনি  ঘরে বসে কেক, বিরিয়ানি, আচার, পিঠা, ফ্রোজেন পরোটা, সমুচা বানিয়ে বিক্রি করতে পারেন । একটা ৫০০ গ্রামের চকলেট কেকে খরচ হয় ২০০-২৫০ টাকা, বিক্রি হয় ৬০০-৭০০ টাকায়। লাভ ৩০০-৫০০ টাকা। আপনি যদি  দিনে ৩টা কেক সেল করতে পারেন তাহলে আপনি দিনে  ১০০০-১২০০ টাকা আয় করতে পারেন। আপনি যদি ফেসবুকে "Homemade Food" লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন কত মেয়েরা এই ব্যবসা করছে। শুধু সুন্দর করে ছবি তুলে ফেসবুক এবং এলাকার বিভিন্ন গ্রুপে পোস্ট করলেই অর্ডার আসতে শুরু করবে।

ডিজিটাল মার্কেটিং সার্ভিস থেকে আয় 

অন্যের পেজ চালিয়ে আয়। যেমন ধরেন ছোট ব্যবসা, কোচিং সেন্টার, রেস্টুরেন্ট, বিউটি পার্লার - সবার এখন ফেসবুক পেজ আছে, কিন্তু তারা সেটা ভালোভাবে চালাতে পারে না। আপনি তাদের পেজ ম্যানেজ করবেন। আপনার কাজ কি? আপনি শুধু সুন্দর সুন্দর পোস্ট তৈরি করবেন, কমেন্টের রিপ্লাই দিবেন, মেসেজের উত্তর দেওয়া এবং ফেসবুকে বিজ্ঞাপন চালিয়ে কাস্টমার এনে দেওয়া। একটা পেজ ম্যানেজ করার জন্য মাসে ৫০০০-৮০০০ টাকা নেওয়া যায়। এরকম ৪-৫টা ক্লায়েন্ট পেলেই মাসে ৩০-৪০ হাজার টাকা আয় করতে পারবেন। আপনি যদি এই কাজ না জানেন তাহলেও কোনো সমস্যা নাই। ইউটিউবে "Facebook Marketing Full Course" লিখে সার্চ  করলে অনেক ভিডিও পেয়ে জাবেন।ভিডিও দেখে ১ মাস শিখলেই এই কাজ করতে পারবেন। 

ছবি তোলা ও ভিডিও এডিটিং করে আয়

এখন প্রতিটা বিয়ে, জন্মদিন, অনুষ্ঠানে ফটোগ্রাফার এবং  ভিডিও এডিটর লাগে। আপনার যদি একটা ভালো মোবাইল থাকে এবং CapCut, KineMaster, Premiere Pro দিয়ে ছবি তোলা ও ভিডিও এডিটিং শিখতে পারেন।  আপনি যদি সুন্দর করে ছবি তুলতে পারেন এবং ভিডিও এডিট করতে পারেন তাহলে কাজের অভাব হবে না।একটা বিয়ের ৫ মিনিটের ভিডিও এডিট করতে ২০০০-৪০০০ টাকা দেয়। একটা ইউটিউব ভিডিও বা ফেসবুক রিলস এডিট করতে ৫০০-১০০০ টাকা দেয়। মাসে ১০-১৫টা ভিডিও এডিট করলেই ৩০ হাজার টাকা আয় হয়ে যায়। Fiverr এ ভিডিও এডিটিং এর চাহিদা সবচেয়ে বেশি। আপনার যদি আগের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে  ইউটিউবে এর অনেক ভিডিও পেয়ে যাবেন।

ছোট খামার বা কৃষি উদ্যোগ

অল্প পুঁজিতে বড় লাভ এটা সবচেয়ে নিরাপদ ব্যবসা লস হওয়ার সম্ভাবনা কম। বাসার বারান্দা বা ছাদে শুরু করা যায়। এমন কিছু সহজ এবং ছোট খামার সম্পর্কে জানব। যা থেকে মাসে ৩০ হাজার টাকা আয় করা খুব সহজ। যেমন ধরেন:

১। কোয়েল পাখি: ১০০টা বাচ্চা ৪০০০ টাকায় কিনলে ৪৫ দিন পর ডিম দেওয়া শুরু করবে। প্রতিদিন ৮০-৯০টা ডিম বিক্রি করলে মাসে ৮০০০ টাকার ডিম বিক্রি করতে পারবেন। কোয়েলের মাংসেরও অনেক দাম।

২। মাশরুম চাষ: অন্ধকার ঘরে ৫০০০ টাকা দিয়ে শুরু করলে ১ম মাস থেকেই ফলন। প্রতি কেজি মাশরুম ৩০০-৪০০ টাকায় বিক্রি হয়। হোটেল-রেস্টুরেন্টে এর অনেক চাহিদা।

৩। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার: গোবর আর কেঁচো দিয়ে জৈব সার বানানো। প্রতি কেজি ১৫-২০ টাকা, মাসে ৫০০ কেজি সার বানালেও ৮-১০ হাজার টাকা। নার্সারিগুলো এই সার কিনে নেয়।

এই তিনটা একসাথে করলে মাসে ৩০ হাজার টাকা আয় করা কোনো ব্যাপারই না।

শেষ কথা ঃ লেখকের মন্তব্য 

আমাদের  সবার একটা ইচ্ছা থাকে আমরা নিজেরা নিজেদের খরচ চালাবো । বিশেষ করে মেয়েদের উচিৎ কিছু একটা করা যাতে সে নিজের খরচ নিজেই চালাতে পারে। এখন মেয়েরাও ঘরে বসে ইনকাম করে । বর্তমানে ঘরে বসেই মাসে অনেক টাকা ইনকাম করা যাই। উপরের লেখা গুলো পরলে আপনি অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন এবং ঘরে বসে প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা আয় করতে পারবেন।

তাই আর বসে থেকে সময় নষ্ট না করে আজ থেকেই শুরু করুন। উপরে অনেক ধরনের কাজের আইডিয়া দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি  কাজ দিয়ে শুরু করতে পারেন। তো আমার শেষ কথা এটাই ,আপনি সাহস নিয়ে শুরু করুন সফল অবশ্যয় হবেন। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিজব্রিজ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url