নিম পাতার উপকারিতা ও অপকারিতা

নিম পাতা নামটি সকলের পরিচিত। কিন্তু আপনারা কি জানেন নিম পাতার উপকারিতা কি এবং নিম পাতার অপকারিতা কি। অনেকেই নিম পাতার সঠিক ব্যবহার জানে না। আজকে আমরা নিম পাতার উপকারিতা অপকারিতা এবং সঠিক ব্যবহার সম্পর্কে জানব। 
নিম-পাতার-উপকারিতা-ও-অপকারিতা

বর্তমানে অনেকেই নিম পাতার সঠিক ব্যবহার সম্পর্কে জানে না। আজকের এই আর্টিকেল টি সম্পূর্ণ পড়লে আপনি নিম পাতার গুনাগুণ ও উপকারিতা সম্পর্কে জানতে পারবেন। নিম পাতার সঠিক ব্যবহার জানতে সাথেই থাকুন।

নিম পাতার উপকারিতা ও অপকারিতা 

সকালে খালি পেটে ৪-৫ টি কচি নিম পাতা খেলে সারাদিন শরীর ফ্রেশ থাকে। এতে রক্ত পরিষ্কার হয়, হজম ভালো হয়, গ্যাস্ট্রিক কমে এবং মুখে দুর্গন্ধ থাকে না। যারা নিয়মিত নিম পাতা খায় তাদের ব্রণ ও অ্যালার্জি অনেক কম হয়। নিম পাতা চুলকানি দূর করতে ও অনেক সাহায্য করে। নিম পাতা অনেক সমস্যার সমাধান করতে পারে।

অতিরিক্ত নিম পাতা খেলে বমি, মাথা ঘোড়া, দুর্বলতা, ডায়রিয়া হতে পারে।  যাদের লো-ব্লাড প্রেসার আছে তাদের প্রেসার আরও কমে যেতে পারে। 

ডায়াবেটিস রোগীদের জন্য নিম পাতা কতটা উপকারী

ডায়াবেটিস বর্তমানে একটি খুব পরিচিত রোগ হয়ে উঠেছে। নিম পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। নিম পাতা শরীরে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় এবং কোষগুলোকে গ্লুকোজ শোষণে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গেছে, প্রতিদিন সকালে ১ চা চামচ নিম পাতার রস খেলে টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ফাস্টিং সুগার ১৫-২০% পর্যন্ত কমে।


 তবে মনে রাখবেন, এটি ডাক্তারের ওষুধের বিকল্প নয়। আপনি ওষুধের পাশাপাশি সাপোর্ট হিসেবে এটি খেতে পারেন। খাওয়ার ৩০ মিনিট পর সুগার মেপে দেখবেন।

ব্রণ ও ত্বকের দাগ দূর করতে নিম পাতার ব্যবহার

ত্বকের যত্নে নিম পাতার কোনো তুলনা হয় না। বাজারের দামি ক্রিমে যে কেমিক্যাল থাকে, নিম পাতায় তা  থাকে না। তাই নিম পাতা আমাদের মুখ ও ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে।

কিভাবে ব্যবহার করবেন আসুন জেনে নিই ঃ
১। এক মুঠো নিম পাতা, এক টুকরো কাচা হলুদ একসাথে বেটে পেস্ট তৈরি করুন এবং এক চামচ মধু  দিয়ে একটা প্যাক তৈরি  করুন। ১৫ মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন।

এই পেস্টটি সপ্তাহে ২ বার ব্যবহার করুন। এতে ব্রণের জীবাণু মরে যায়, মেছতা ও কালো দাগ হালকা হয়ে যায়। এছাড়া নিম পাতা সেদ্ধ পানি দিয়ে প্রতিদিন মুখ ধুলে ত্বকের অতিরিক্ত তেল কমে এবং ত্বক টানটান দেখাই।

২। তৈলাক্ত ত্বকের জন্য: যাদের মুখ সবসময় তেলতেলে হয়ে থাকে তারা ১ মুঠো নিম পাতা বেটে তার সাথে ১ চামচ মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে প্যাক বানিয়ে ২০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। এতে তেল কন্ট্রোল হবে।

৩। কালো দাগ ও মেছতার জন্য: এক চামচ নিম পাতার গুঁড়া, এক চামচ চন্দন গুঁড়া এবং কাঁচা দুধ মিশিয়ে দাগের উপর ১৫ মিনিট লাগিয়ে রাখুন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করলে এক মাসে দাগ ৫০% কমে যাবে।

চুল পড়া বন্ধ ও খুশকি দূর করতে নিম পাতার ব্যবহার

চুলের সব সমস্যার সমাধান হলো নিম পাতা। চুলে খুশকি মূলত ফাঙ্গাসের কারণে হয়, আর নিম পাতা হলো শক্তিশালী অ্যান্টি-ফাঙ্গাল।
১। এক গ্লাস পানিতে এক মুঠো নিম পাতা দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। পানি ঠান্ডা হলে ছেঁকে নিন। শ্যাম্পু করার পর এই পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করলে ২ সপ্তাহের মধ্যে খুশকি, উকুন ও মাথার চুলকানি চলে যাবে। এটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় ফলে নতুন চুল গজায়।

২। ১ চামচ নিম পাতার গুঁড়া, ১ চামচ আমলকীর গুঁড়া ও ১ টা ডিমের সাদা অংশ মিশিয়ে চুলের গোড়ায় ৪০ মিনিট লাগিয়ে রাখুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং টাক মাথায়ও নতুন চুল গজাতে সাহায্য করে।

৩। ২ চামচ নিম পাতা বাটা ২ চামচ টক দই একসাথে মিশিয়ে মাথার ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খুশকি ২ বার ব্যবহারেই চলে যাবে।

অতিরিক্ত নিম পাতা খেলে কি ক্ষতি হয় 

অপকারিতানিম পাতা উপকারী হলেও অতিরিক্ত খেলে মারাত্মক ক্ষতি হতে পারে:
১. অতিরিক্ত খেলে বমি বমি ভাব, পেট ব্যথা ও ডায়রিয়া হতে পারে।
২. গর্ভবতী মায়েদের জন্য এটি সম্পূর্ণ নিষিদ্ধ, এতে গর্ভপাতের ঝুঁকি থাকে।
৩. যাদের লো ব্লাড প্রেসার ও লো সুগার আছে, তাদের মাথা ঘোরা ও দুর্বল লাগতে পারে।
৪. ছোট বাচ্চা ও কিডনি রোগীদের জন্য বেশি পরিমাণে নিম পাতা ক্ষতিকর।


তাই মনে রাখবেন, নিম পাতা ঔষধের মতো। কিন্তু অতিরিক্ত খেলে বিষের মতো কাজ করবে। তাই কোনো সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবেন।

ওজন কমাতে নিম পাতার ব্যবহার 

নিম পাতা ওজন কমাতে দারুণ সাহায্য করে। নিম পাতা শরীরের মেটাবলিজম রেট বাড়িয়ে দেয়, যার ফলে ক্যালোরি দ্রুত বার্ন হয়। এছাড়া এটি হজম শক্তি বাড়ায় বলে খাবার দ্রুত হজম হয় এবং চর্বি জমে না। প্রতিদিন সকালে নিম পাতার চা (চিনি ছাড়া) খেলে ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে এবং বারবার খাওয়ার প্রবণতা কমে। তাই যারা ডায়েট করছেন তারা ডায়েট চার্টে নিম চা যোগ করতে পারেন। তবে শুধু নিম পাতা খেয়ে ওজন কমবে না, সাথে হাঁটাহাঁটি করতে হবে।

১. নিম-লেবুর চা: ১ কাপ গরম পানিতে ৫ টি নিম পাতা ২ মিনিট ফুটিয়ে তাতে অর্ধেক লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে খান। এতে চর্বি দ্রুত বার্ন হয়।

২. নিম-মধুর পানি: যাদের বেশি তেতো লাগে তারা ১ চা চামচ নিম পাতার রস + ১ চা চামচ মধু + হালকা গরম পানি মিশিয়ে খেতে পারেন। ক্ষুধা কম লাগবে।

সতর্কতা: টানা ১৫ দিনের বেশি খাবেন না, এবং কোনো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন।

 নিম পাতা খাওয়ার সঠিক নিয়ম

সঠিক নিয়ম না জানলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। তাই এই নিয়মটি ভালো করে মনে রাখুন।  সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে ভালো, কারণ তখন শরীর সবচেয়ে বেশি শোষণ করতে পারে। রাতে খাবেন না।  একজন সুস্থ মানুষের জন্য দিনে ৪-৫ টি কচি পাতা বা ১ চা চামচ রসের বেশি নয়। বাচ্চাদের জন্য ২ টি পাতা। টানা ১৫ দিন খেয়ে ১০ দিন বিরতি দিতে হবে। কখনোই মাসের পর মাস টানা খাবেন না। বছরে ৩-৪ বার এই কোর্স করাই যথেষ্ট।







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিজব্রিজ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url