কিভাবে বাংলা আর্টিকেল লিখতে হয়

 আপনি কি ব্লগার বা ওয়েবসাইটের জন্য বাংলা আর্টিকেল লিখতে চান? অনেকেই লিখতে চায় কিন্তু কিভাবে শুরু করবে বুঝে না। সঠিক নিয়ম না জানার কারণে গুগলে র‍্যাংক করে না। আজকের আর্টিকেলে আমি আপনাদের একদম সহজ ভাষায় দেখাবো কিভাবে একটি সুন্দর বাংলা আর্টিকেল লিখতে হয়।



টিপস: সবসময় নিজের ভাষায় লিখুন, কপি-পেস্ট করবেন না। গুগল কপি লেখা পছন্দ করে না।

মনে রাখবেন: ছোট ছোট প্যারাগ্রাফ আর সহজ শব্দ ব্যবহার করলে পাঠক বেশি সময় ধরে পড়ে।

পেইজ সূচীপত্র: এই পোস্টে যা যা থাকছে

কেন বাংলা আর্টিকেল লিখবেন?

বর্তমানে ইন্টারনেটে বাংলা কন্টেন্টের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে প্রায় ১০ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং তারা সবাই বাংলায় সার্চ করে। কিন্তু ভালো মানের বাংলা আর্টিকেল এখনো অনেক কম, তাই প্রতিযোগিতাও কম। আপনি যদি এখন বাংলা আর্টিকেল লেখা শুরু করেন, তাহলে খুব সহজেই গুগলে র‍্যাংক করতে পারবেন। এছাড়া গুগল এখন বাংলা ভাষাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। বাংলা ব্লগ থেকে গুগল এডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং স্পন্সরশিপের মাধ্যমে ভালো টাকা ইনকাম করা সম্ভব।

আরো পড়ুন: কিভাবে ব্লগ থেকে টাকা ইনকাম করা যায়

ভালো আর্টিকেল লেখার ৩টি ধাপ

১. Long Tail কিওয়ার্ড বাছাই করা:

আপনি যে বিষয়ে লিখবেন তার জন্য লম্বা কিওয়ার্ড বাছাই করুন। যেমন শুধু "আর্টিকেল লেখা" না লিখে "কিভাবে বাংলা আর্টিকেল লিখতে হয়" লিখুন। এতে গুগলে র‍্যাংক করার সম্ভাবনা ৩ গুণ বেড়ে যায়। কারণ মানুষ এখন গুগলে পুরো প্রশ্ন লিখে সার্চ করে।

২. ছোট ছোট প্যারাগ্রাফ করা:

একসাথে অনেক বড় প্যারাগ্রাফ লিখবেন না। প্রতি প্যারাগ্রাফ ২-৩ লাইনের মধ্যে রাখুন। এতে পাঠকের পড়তে সুবিধা হয় এবং মোবাইলে দেখতে ভালো লাগে। বড় প্যারাগ্রাফ দেখলে পাঠক বিরক্ত হয়ে চলে যায়।

৩. সহজ ভাষায় লেখা:

সবসময় সহজ এবং নিজের ভাষায় লেখার চেষ্টা করুন। কঠিন শব্দ ব্যবহার করবেন না। আপনি যেভাবে বন্ধুর সাথে কথা বলেন ঠিক সেভাবেই লিখুন। সহজ ভাষা গুগল এবং পাঠক দুজনই পছন্দ করে।

আর্টিকেলে কি কি যোগ করবেন?

আপনার আর্টিকেলকে আকর্ষণীয় করতে ৩টা জিনিস অবশ্যই যোগ করবেন।

প্রথমত, সুন্দর ছবি। লেখার মাঝে মাঝে প্রাসঙ্গিক ছবি দিলে পাঠকের পড়তে ভালো লাগে, বোরিং লাগে না।

দ্বিতীয়ত, হেডিং। পুরো লেখা একসাথে না লিখে ছোট ছোট হেডিং এ ভাগ করে লিখুন। এতে গুগলও সহজে র‍্যাংক দেয়।

তৃতীয়ত, উদাহরণ। যেকোনো বিষয় বোঝানোর সময় একটা ছোট উদাহরণ দিলে পাঠক সাথে সাথে বুঝে যায়।

আরো পড়ুন: কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে

বাংলা আর্টিকেল গুগলে র‍্যাংক করানোর উপায়

আর্টিকেল লিখলেই হবে না, গুগলে র‍্যাংক করাতে হবে। এর জন্য ২টা কাজ করবেন।

1. আপনার টাইটেলে যে শব্দ আছে যেমন "বাংলা আর্টিকেল" সেটা লেখার ভিতরে ৩-৪ বার ব্যবহার করুন। এটাকে কিওয়ার্ড বলে।

2. লেখা শেষে ১৫০ শব্দের মধ্যে একটা ছোট সারাংশ লিখুন গুগলের জন্য। যেমন - "এই পোস্টে আমরা বাংলা আর্টিকেল লেখার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি"। এতে গুগল তাড়াতাড়ি র‍্যাংক দেয়।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিজব্রিজ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url