বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড
বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড। বর্তমান সময়ে অনলাইনে ব্যবসা করে আয় করার অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হলো ড্রপশিপিং বিজনেস। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে পণ্য কেনার জন্য আগে থেকে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয় না। এবং নিজের কাছে অনেক পণ্য রাখারও প্রয়োজন হয় না।
এই আর্টিকেলে বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস কীভাবে শুরু করবেন, কত টাকা প্রয়োজন, কোন পণ্য নিয়ে কাজ করবেন, কোথায় সাপ্লায়ার পাবেন এবং কীভাবে লাভ করবেন এসব বিষয় ধাপে ধাপে আলোচনা করা হয়েছে।
- বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড
- ড্রপশিপিং বিজনেস আসলে কী?
- বাংলাদেশে ড্রপশিপিং ব্যবসা শুরু করতে কত টাকা লাগে?
- সঠিক পণ্য নির্বাচন করুন
- বাংলাদেশে কোন কোন পণ্য দিয়ে ড্রপশিপিং করা যায়?
- নির্ভরযোগ্য সাপ্লায়ার খুঁজে বের করুন
- স্থানীয় ও আন্তর্জাতিক ড্রপশিপিংয়ের মধ্যে পার্থক্য
- ড্রপশিপিং ব্যবসার জন্য ফেসবুক পেজ তৈরি করুন
- ড্রপশিপিং ব্যবসার জন্য ওয়েবসাইট তৈরি করুন
- ড্রপশিপিংয়ের জন্য পণ্যের ছবি ও ভিডিও তৈরি করুন
- ড্রপশিপিং ব্যবসার জন্য পণ্যের মূল্য নির্ধারণ করুন
- ড্রপশিপিং ব্যবসায় অর্ডার গ্রহণ ও ব্যবস্থাপনা
- বাংলাদেশে ড্রপশিপিং পণ্যের ডেলিভারি ব্যবস্থা
- ক্যাশ অন ডেলিভারি ও অনলাইন পেমেন্ট ব্যবস্থা
- ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে পণ্য বিক্রি করুন
- SEO ও কনটেন্ট মার্কেটিং ব্যবহার করুন
- ড্রপশিপিং ব্যবসার জন্য প্রয়োজনীয় দক্ষতা
- বাংলাদেশে ড্রপশিপিং ব্যবসার আইনি বিষয় ও প্রয়োজনীয় কাগজপত্র
- ড্রপশিপিং ব্যবসায় কীভাবে লাভ বাড়াবেন?
- ড্রপশিপিং ব্যবসায় নতুনদের সাধারণ ভুল ও সমাধান
- বাংলাদেশে ড্রপশিপিং ব্যবসা শুরু করার ধাপে ধাপে পরিকল্পনা
- ড্রপশিপিং ব্যবসার সুবিধা ও অসুবিধা
বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড
বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করতে হলে প্রথমে এই ব্যবসার নিয়ম ও কাজের পদ্ধতি ভালোভাবে বুঝতে হবে। এরপর একটি লাভজনক পণ্য নির্বাচন করে বিশ্বস্ত সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ করতে হবে। পণ্য বিক্রির জন্য ফেসবুক পেজ বা ওয়েবসাইট তৈরি করে সেখানে পণ্যের ছবি, দাম ও বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। ক্রেতার কাছ থেকে অর্ডার পাওয়ার পর সাপ্লায়ারকে সেই অর্ডারের তথ্য দিতে হবে, যাতে তিনি সরাসরি ক্রেতার ঠিকানায় পণ্য পাঠাতে পারেন। এ ক্ষেত্রে পণ্যের কেনার দাম, বিজ্ঞাপন খরচ, ডেলিভারি চার্জ এবং অন্যান্য খরচ হিসাব করে বিক্রয়মূল্য নির্ধারণ করতে হবে। অল্প পুঁজি দিয়ে শুরু করে ভালো পণ্য, মানসম্মত সেবা এবং সঠিক মার্কেটিংয়ের মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশে একটি সফল ড্রপশিপিং ব্যবসা গড়ে তোলা সম্ভব।
ড্রপশিপিং বিজনেস আসলে কী?
বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড। ড্রপশিপিং হলো, এমন একটি অনলাইন ব্যবসায়িক পদ্ধতি যেখানে বিক্রেতাকে নিজের কাছে আগে থেকে পণ্য রাখতে হয় না। একজন ক্রেতা আপনার অনলাইন স্টোর থেকে কোনো পণ্য অর্ডার করলে আপনি সেই অর্ডারটি আপনার সাপ্লায়ারের কাছে পাঠিয়ে দেন। এরপর সাপ্লায়ার সরাসরি ক্রেতার ঠিকানায় পণ্যটি পাঠিয়ে দেয়।
এখানে আপনার মূল দায়িত্ব হলো পণ্য নির্বাচন করা। অনলাইন স্টোর পরিচালনা, ক্রেতা সংগ্রহ, অর্ডার গ্রহণ এবং কাস্টমার সার্ভিস নিশ্চিত করা।
উদাহরণ হিসেবে বলা যায়, একজন সাপ্লায়ারের কাছে একটি ঘড়ির দাম ৩০০ টাকা। আপনি নিজের ফেসবুক পেজে সেটি ৫০০ টাকায় বিক্রি করলেন। ক্রেতা অর্ডার করার পর সাপ্লায়ারকে ৩০০ টাকা দিয়ে পণ্যটি পাঠানোর ব্যবস্থা করলেন। অন্যান্য খরচ বাদ দিয়ে অবশিষ্ট অর্থ আপনার লাভ।
অর্থাৎ, নিজে পণ্য তৈরি বা সংরক্ষণ না করেও অনলাইনে পণ্য বিক্রি করার সুযোগ তৈরি হয়।
২বাংলাদেশে ড্রপশিপিং ব্যবসা শুরু করতে কত টাকা লাগে?
ড্রপশিপিং ব্যবসার একটি বড় সুবিধা হলো, এখানে প্রচলিত ব্যবসার মতো শুরুতেই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয় না। তবে একেবারে বিনা খরচে ব্যবসা পরিচালনা করাও সম্ভব নয়। আপনার ব্যবসার ধরন, পণ্যের ক্যাটাগরি এবং মার্কেটিং পরিকল্পনার ওপর নির্ভর করে প্রাথমিক খরচ কম-বেশি হতে পারে।
সম্ভাব্য প্রাথমিক খরচের একটি উদাহরণ নিচে দেওয়া হলো:
| প্রাথমিক বিনিয়োগ | আনুমানিক টাকা |
|---|---|
| ফেসবুক পেজ ও ব্র্যান্ডিং | ০–১,০০০ |
| পণ্য স্যাম্পল সংগ্রহ | ১,০০০–৩,০০০ |
| ওয়েবসাইট তৈরি | ৩,০০০–৮,০০০ |
| বিজ্ঞাপন খরচ | ৩,০০০–৫,০০০ |
| অন্যান্য খরচ | ৩,০০০–৫,০০০ |
| মোট | ৮,০০০–১৯,০০০ |
এগুলো পরিকল্পনার সুবিধার্থে দেওয়া আনুমানিক হিসাব, নির্দিষ্ট বাজারদর নয়। আপনি চাইলে প্রথমে শুধু ফেসবুক পেজ ব্যবহার করে ওয়েবসাইটের খরচ ছাড়াই কাজ শুরু করতে পারেন।
৩সঠিক পণ্য নির্বাচন করুন
বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড। ড্রপশিপিং ব্যবসায় সফল হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক পণ্য নির্বাচন। এমন পণ্য বেছে নিতে হবে, যেগুলোর বাজারে চাহিদা রয়েছে এবং ক্রেতারা অনলাইনে কিনতে আগ্রহী।
পণ্য নির্বাচনের সময় কয়েকটি বিষয় বিবেচনা করুন:
- পণ্যটির নিয়মিত চাহিদা আছে কি না।
- বাজারে প্রতিযোগী বিক্রেতার সংখ্যা কেমন।
- পণ্যটির ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে লাভের সুযোগ রয়েছে কি না।
- পণ্যটি সহজে পরিবহন করা যায় কি না।
- পণ্যটি ভাঙার বা নষ্ট হওয়ার ঝুঁকি কেমন।
- ক্রেতারা পণ্যটি সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন কি না।
শুরুতেই অনেক ধরনের পণ্য নিয়ে কাজ না করে একটি নির্দিষ্ট ক্যাটাগরির কয়েকটি পণ্য নির্বাচন করে ব্যবসা শুরু করা ভালো।
৪বাংলাদেশে কোন কোন পণ্য দিয়ে ড্রপশিপিং করা যায়?
বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ড্রপশিপিং ব্যবসা শুরু করা সম্ভব। তবে পণ্য নির্বাচনের ক্ষেত্রে ক্রেতাদের প্রয়োজন ও বাজারের চাহিদাকে গুরুত্ব দিতে হবে।
জনপ্রিয় কিছু পণ্যের ক্যাটাগরি হলোঃ
ফ্যাশন ও পোশাকঃ টি-শার্ট, শার্ট, থ্রি-পিস, হিজাব, ব্যাগ এবং ফ্যাশন অ্যাকসেসরিজ।
বিউটি ও পার্সোনাল কেয়ারঃ স্কিনকেয়ার সামগ্রী, মেকআপ অ্যাকসেসরিজ এবং ব্যক্তিগত পরিচর্যার পণ্য।
ইলেকট্রনিকস অ্যাকসেসরিজঃ মোবাইল কভার, চার্জার, হেডফোন, ফোন স্ট্যান্ড এবং অন্যান্য ছোট গ্যাজেট।
হোম ডেকোরেশনঃ দেয়াল সাজানোর সামগ্রী, লাইট, ঘড়ি, ফুলদানি এবং ঘর সাজানোর বিভিন্ন উপকরণ।
কিচেন আইটেমঃ রান্নাঘরের প্রয়োজনীয় সরঞ্জাম, স্টোরেজ বক্স, কাটার এবং অন্যান্য ব্যবহারিক পণ্য।
শিশুদের পণ্যঃ খেলনা, শিক্ষামূলক সামগ্রী এবং শিশুদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র।
তবে প্রসাধনী, খাদ্য, ওষুধ বা নিয়ন্ত্রিত পণ্য বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও অনুমোদনের বিষয়গুলো অবশ্যই যাচাই করতে হবে।
৫নির্ভরযোগ্য সাপ্লায়ার খুঁজে বের করুন
ড্রপশিপিং ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো নির্ভরযোগ্য সাপ্লায়ার নির্বাচন। কারণ আপনার ব্যবসার পণ্যের মান, ডেলিভারির সময় এবং ক্রেতার সন্তুষ্টি অনেকাংশে সাপ্লায়ারের ওপর নির্ভর করে। বাংলাদেশে স্থানীয় পাইকারি বাজার, আমদানিকারক, উৎপাদক এবং অনলাইন পাইকারি বিক্রেতাদের কাছ থেকে সাপ্লায়ার খুঁজে পাওয়া যায়।
সাপ্লায়ার নির্বাচনের আগে কয়েকটি বিষয় যাচাই করুন:
১. সাপ্লায়ারের ব্যবসায়িক পরিচয় ও ঠিকানা যাচাই করুন।
২. পণ্যের মান
পরীক্ষা করার জন্য স্যাম্পল সংগ্রহ করুন।
৩. পণ্যের পাইকারি মূল্য এবং
অতিরিক্ত চার্জ জেনে নিন।
৪. অর্ডার গ্রহণ ও প্যাকেজিংয়ের ব্যবস্থা
সম্পর্কে জানুন।
৫. ডেলিভারির সময়সীমা নিশ্চিত করুন।
৬. পণ্য ফেরত ও
পরিবর্তনের নিয়ম জেনে নিন।
৭. নিয়মিত পণ্যের স্টক পাওয়া যাবে কি না যাচাই
করুন।
শুধু কম দামের কারণে কোনো সাপ্লায়ার নির্বাচন করবেন না। দীর্ঘমেয়াদি ব্যবসার জন্য বিশ্বস্ততা এবং পণ্যের মান বেশি গুরুত্বপূর্ণ।
৬স্থানীয় ও আন্তর্জাতিক ড্রপশিপিংয়ের মধ্যে পার্থক্য
বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড। ড্রপশিপিং ব্যবসা মূলত দুইভাবে পরিচালনা করা যায় লোকাল ড্রপশিপিং এবং ইন্টারন্যাশনাল ড্রপশিপিং।
লোকাল ড্রপশিপিংঃ এখানে আপনি বাংলাদেশের সাপ্লায়ারের কাছ থেকে পণ্য সংগ্রহের ব্যবস্থা করবেন এবং দেশের ভেতরের ক্রেতাদের কাছে বিক্রি করবেন। পেমেন্ট হিসেবে ক্যাশ অন ডেলিভারি বা মোবাইল ব্যাংকিং ব্যবহার করা যায়।
ইন্টারন্যাশনাল ড্রপশিপিংঃ এখানে আপনি বিদেশি সাপ্লায়ারের পণ্য বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে বিক্রি করবেন। যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা বা অস্ট্রেলিয়ার ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করা।
লোকাল ড্রপশিপিং নতুনদের জন্য তুলনামূলক সহজ হতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক ড্রপশিপিংয়ে বৈদেশিক পেমেন্ট, বিজ্ঞাপন, কাস্টমস, আমদানি-রপ্তানি এবং আন্তর্জাতিক ডেলিভারি সম্পর্কে ভালো ধারণা প্রয়োজন।
৭ড্রপশিপিং ব্যবসার জন্য ফেসবুক পেজ তৈরি করুন
বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড। বাংলাদেশে অনলাইন ব্যবসা পরিচালনার জন্য ফেসবুক একটি গুরুত্বপূর্ণ মার্কেটিং মাধ্যম। নতুন উদ্যোক্তারা চাইলে প্রথমে একটি ফেসবুক পেজ তৈরি করে ড্রপশিপিং ব্যবসা শুরু করতে পারেন।
পেজ তৈরির সময় একটি সুন্দর ও সহজ ব্র্যান্ড নাম নির্বাচন করুন। এরপর ব্যবসার ধরন অনুযায়ী প্রোফাইল ছবি, কভার ছবি, যোগাযোগের নম্বর এবং প্রয়োজনীয় তথ্য যুক্ত করুন।
পেজে নিয়মিত পণ্যের ছবি, ভিডিও, মূল্য, ব্যবহারবিধি এবং অর্ডার করার নিয়ম প্রকাশ করুন। পাশাপাশি ক্রেতাদের প্রশ্নের দ্রুত উত্তর দেওয়ার ব্যবস্থা রাখুন।
ফেসবুক পেজে শুধু পণ্য বিক্রির পোস্ট না দিয়ে পণ্য সম্পর্কিত উপকারী তথ্য, ব্যবহারবিধি এবং গ্রাহকের মতামত প্রকাশ করলে ক্রেতাদের আস্থা বাড়তে পারে।
৮ড্রপশিপিং ব্যবসার জন্য ওয়েবসাইট তৈরি করুন
ফেসবুক পেজের পাশাপাশি নিজের একটি ওয়েবসাইট থাকলে ব্যবসাকে আরও পেশাদারভাবে পরিচালনা করা যায়। ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতারা সহজেই পণ্য দেখতে, মূল্য জানতে এবং অর্ডার করতে পারবেন।
ওয়েবসাইট তৈরির জন্য WordPress এবং WooCommerce ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া Shopify-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্মও ব্যবহার করা সম্ভব।
একটি ভালো ই-কমার্স ওয়েবসাইটে যেসব বিষয় থাকা প্রয়োজন:
সুন্দর ও ব্যবহারবান্ধব ডিজাইন।
পণ্যের পরিষ্কার ছবি।
সঠিক পণ্যের বিবরণ।
মূল্য ও ডেলিভারি চার্জ।
সহজ অর্ডার ফর্ম।
যোগাযোগের তথ্য।
রিটার্ন ও রিফান্ড পলিসি।
প্রাইভেসি পলিসি এবং প্রয়োজনীয় শর্তাবলি।
ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতাদের অর্ডার ব্যবস্থাপনা সহজ হয় এবং ব্যবসার নিজস্ব ব্র্যান্ড পরিচিতি তৈরি করা সম্ভব হয়।
৯ড্রপশিপিংয়ের জন্য পণ্যের ছবি ও ভিডিও তৈরি করুন
অনলাইনে পণ্য বিক্রির ক্ষেত্রে ছবি ও ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ক্রেতারা পণ্য হাতে নিয়ে দেখার সুযোগ না পেয়ে ছবি ও ভিডিও দেখে কেনার সিদ্ধান্ত নেন।
তাই সাপ্লায়ারের কাছ থেকে ভালো মানের পণ্যের ছবি সংগ্রহ করুন। সম্ভব হলে নিজের কাছে একটি স্যাম্পল এনে পণ্যের বাস্তব ছবি ও ভিডিও তৈরি করুন।
পণ্যের ছবি পরিষ্কার, আকর্ষণীয় এবং বাস্তব পণ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ভিডিওতে পণ্যের ব্যবহার, আকার, সুবিধা এবং বিশেষ বৈশিষ্ট্য দেখাতে পারেন।
মনে রাখবেন, অতিরঞ্জিত ছবি বা ভুল তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে ক্রেতার বিশ্বাস নষ্ট হতে পারে।
১০ড্রপশিপিং ব্যবসার জন্য পণ্যের মূল্য নির্ধারণ করুন
ড্রপশিপিং ব্যবসায় লাভ করতে হলে পণ্যের মূল্য সঠিকভাবে নির্ধারণ করতে হবে। শুধু সাপ্লায়ারের দাম দেখে বিক্রয়মূল্য ঠিক করলে চলবে না। এর সঙ্গে বিজ্ঞাপন, ডেলিভারি, প্যাকেজিং এবং অন্যান্য সম্ভাব্য খরচও বিবেচনা করতে হবে।
ধরুন আপনি একজন সাপ্লায়ারের কাছ থেকে একটি স্মার্ট ওয়াচ ৩০০ টাকায় সংগ্রহ করার ব্যবস্থা করলেন। এরপর ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে সেটি ৫০০ টাকায় বিক্রি করার পরিকল্পনা করলেন। এবার আপনার সম্ভাব্য খরচের হিসাব হবেঃ
| খরচের বিবরণ | কেন এই খরচ হচ্ছে | টাকার পরিমাণ |
|---|---|---|
| পণ্যের ক্রয়মূল্য | সাপ্লায়ারকে দিতে হবে | 300 |
| ফেসবুক বিজ্ঞাপন | ক্রেতা সংগ্রহের জন্য | 40 |
| প্যাকেজিং খরচ | পণ্য প্যাকেট করার জন্য | 10 |
| পেমেন্ট চার্জ | লেনদেনের সম্ভাব্য খরচ | 10 |
| রিটার্ন খরচের বরাদ্দ | পণ্য ফেরত আসার ঝুঁকির জন্য | 30 |
| সর্বমোট খরচ | সব খরচের যোগফলয | 390 |
| পণ্যের বিক্রয়মূল্য | ক্রেতার কাছ থেকে পাওয়া মূল্য | 500 |
| আপনার নিট লাভ | বিক্রয়মূল্য থেকে মোট খরচ বাদ | 110 |
তাহলে আনুমানিক লাভ হবে = ১১০ টাকা।
প্রতিটি সফল অর্ডারে যদি ১১০ টাকা লাভ থাকে। তাহলে ১ মাসের বিক্রির পরিমাণ অনুযায়ী সম্ভাব্য লাভ হবেঃ
| ১ মাসে সফল অর্ডার | আনুমানিক মোট লাভ |
|---|---|
| 50 টি | ৫,৫০০ টাকা |
| 100 টি | ১১,০০০ টাকা |
| 200 টি | ২২,০০০ টাকা |
| 300 টি | ৩৩,০০০ টাকা |
| 500 টি | ৫৫,০০০ টাকা |
১১ড্রপশিপিং ব্যবসায় অর্ডার গ্রহণ ও ব্যবস্থাপনা
বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড। ড্রপশিপিং ব্যবসা শুরু করার পর অর্ডার সঠিকভাবে পরিচালনা করা অত্যন্ত জরুরি। কোনো ক্রেতা অর্ডার করলে প্রথমে তার নাম, মোবাইল নম্বর, সম্পূর্ণ ঠিকানা এবং পণ্যের পরিমাণ সংগ্রহ করতে হবে।
এরপর ক্রেতার সঙ্গে যোগাযোগ করে অর্ডারটি নিশ্চিত করুন। পণ্যের স্টক, মূল্য এবং ডেলিভারির সম্ভাব্য সময় সাপ্লায়ারের কাছ থেকে পুনরায় যাচাই করুন।
অর্ডার নিশ্চিত হওয়ার পর সাপ্লায়ারকে প্রয়োজনীয় তথ্য দিয়ে পণ্য পাঠানোর ব্যবস্থা করুন। প্রতিটি অর্ডারের তথ্য একটি Google Sheets বা অন্য কোনো অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমে সংরক্ষণ করতে পারেন।
এতে অর্ডার হারিয়ে যাওয়া, ভুল পণ্য পাঠানো এবং হিসাবের সমস্যা কমে যাবে।
১২বাংলাদেশে ড্রপশিপিং পণ্যের ডেলিভারি ব্যবস্থা
বাংলাদেশে ড্রপশিপিং ব্যবসার জন্য ডেলিভারি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপ্লায়ার পণ্য প্রস্তুত করার পর ক্রেতার ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য নির্ভরযোগ্য কুরিয়ার সার্ভিস ব্যবহার করতে হবে।
দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পাঠানোর জন্য Pathao Courier, Steadfast Courier, RedX এবং অন্যান্য কুরিয়ার প্রতিষ্ঠানের সেবা যাচাই করতে পারেন।
কুরিয়ার নির্বাচন করার আগে এই ৬ টি বিষয় বিবেচনা করুনঃ
- ঢাকার ভেতরে ও বাইরে ডেলিভারি চার্জ।
- পণ্য পৌঁছানোর সম্ভাব্য সময়।
- ক্যাশ অন ডেলিভারি সুবিধা।
- পণ্য ফেরত আসার নিয়ম।
- পার্সেল ট্র্যাকিং সুবিধা।
- মার্চেন্ট পেমেন্ট ও টাকা উত্তোলনের নিয়ম।
সাপ্লায়ার সরাসরি ক্রেতার কাছে পণ্য পাঠালে কুরিয়ার বুকিং কে করবে, প্যাকেজে কার ব্র্যান্ড থাকবে এবং COD-এর টাকা কার কাছে জমা হবে এসব বিষয় আগে থেকেই লিখিতভাবে ঠিক করে নিন।
১৩ক্যাশ অন ডেলিভারি ও অনলাইন পেমেন্ট ব্যবস্থা
বাংলাদেশে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি বা COD একটি পরিচিত পেমেন্ট পদ্ধতি। এই ব্যবস্থায় ক্রেতা পণ্য হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করেন।
এ ছাড়া অগ্রিম পেমেন্ট গ্রহণের জন্য বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার এবং অনুমোদিত পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা যেতে পারে।
ব্যবসার জন্য পেমেন্ট ব্যবস্থা চালু করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসায়িক অ্যাকাউন্ট, কাগজপত্র এবং শর্তাবলি জেনে নিন।
বিশেষ করে COD অর্ডারের ক্ষেত্রে ক্রেতার অর্ডার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। কারণ ভুয়া অর্ডার বা পণ্য গ্রহণ না করার কারণে পণ্য ফেরত আসতে পারে এবং ব্যবসার খরচ বেড়ে যেতে পারে।
১৪ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে পণ্য বিক্রি করুন
ড্রপশিপিং ব্যবসায় ক্রেতা সংগ্রহের জন্য ফেসবুক মার্কেটিং কার্যকর একটি মাধ্যম হতে পারে। বিশেষ করে নতুন ব্যবসার ক্ষেত্রে সঠিক ক্রেতাদের কাছে পণ্যের প্রচার পৌঁছে দিতে ফেসবুকের বিজ্ঞাপন ব্যবহার করা যায়।
মার্কেটিংয়ের জন্য প্রথমে আপনার পণ্যের সম্ভাব্য ক্রেতাদের চিহ্নিত করুন। এরপর তাদের বয়স, আগ্রহ, অবস্থান এবং কেনাকাটার অভ্যাস অনুযায়ী বিজ্ঞাপনের পরিকল্পনা করুন।
ভালো মানের ছবি, আকর্ষণীয় ভিডিও এবং সহজ ভাষায় পণ্যের সুবিধা তুলে ধরুন। বিজ্ঞাপনের ফলাফল পর্যবেক্ষণ করে কোন কনটেন্ট থেকে বেশি অর্ডার আসছে তা বিশ্লেষণ করুন।
শুরুতেই বড় অঙ্কের বিজ্ঞাপন বাজেট ব্যবহার না করে ছোট বাজেটে পরীক্ষা করে ধীরে ধীরে কার্যকর বিজ্ঞাপনে বিনিয়োগ বাড়ানো ভালো।
১৫SEO ও কনটেন্ট মার্কেটিং ব্যবহার করুন
শুধু পেইড বিজ্ঞাপনের ওপর নির্ভর না করে SEO ও কনটেন্ট মার্কেটিংয়ের মাধ্যমেও ক্রেতা সংগ্রহ করা সম্ভব। আপনার ওয়েবসাইটে পণ্যের বিস্তারিত বিবরণ, ব্যবহারবিধি, তুলনামূলক আলোচনা এবং ক্রেতাদের প্রয়োজনীয় তথ্য প্রকাশ করুন।
উদাহরণ হিসেবে, আপনি যদি রান্নাঘরের পণ্য বিক্রি করেন, তাহলে এ ধরনের আর্টিকেল লিখতে পারেনঃ
- রান্নাঘরের প্রয়োজনীয় ১০টি উপকারী সরঞ্জাম।
- ছোট রান্নাঘর সাজানোর সহজ উপায়।
- সময় বাঁচাতে সাহায্য করে এমন কিচেন গ্যাজেট।
- কোন ধরনের কিচেন অর্গানাইজার ব্যবহার করবেন?
এসব কনটেন্টের মাধ্যমে গুগল থেকে অর্গানিক ভিজিটর পাওয়ার সুযোগ তৈরি হয়। পাশাপাশি পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়তে পারে।
১৬ড্রপশিপিং ব্যবসার জন্য প্রয়োজনীয় দক্ষতা
ড্রপশিপিং ব্যবসা পরিচালনা করতে সব কাজ নিজে করতে না হলেও কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা থাকা প্রয়োজন। যেমনঃ
ডিজিটাল মার্কেটিংঃ ফেসবুক বিজ্ঞাপন, কনটেন্ট মার্কেটিং এবং SEO সম্পর্কে ধারণা।
কাস্টমার সার্ভিসঃ ক্রেতার প্রশ্নের উত্তর দেওয়া এবং অভিযোগ সমাধান করার দক্ষতা।
পণ্য গবেষণাঃ বাজারের চাহিদা অনুযায়ী লাভজনক পণ্য খুঁজে বের করার ক্ষমতা।
যোগাযোগ দক্ষতাঃ সাপ্লায়ার, কুরিয়ার প্রতিষ্ঠান এবং ক্রেতাদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করা।
হিসাব ব্যবস্থাপনাঃ বিক্রয়, খরচ, লাভ এবং রিটার্নের হিসাব রাখা।
কনটেন্ট তৈরিঃ পণ্যের ছবি, ভিডিও এবং আকর্ষণীয় বিজ্ঞাপনের কনটেন্ট তৈরি করা।
এসব দক্ষতা ধীরে ধীরে অর্জন করতে পারলে ব্যবসা পরিচালনা অনেক সহজ হয়ে যাবে।
১৭বাংলাদেশে ড্রপশিপিং ব্যবসার আইনি বিষয় ও প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইনে ব্যবসা পরিচালনা করলেও দেশের প্রচলিত আইন ও ব্যবসায়িক নিয়ম মেনে চলতে হবে। ব্যবসার ধরন ও পরিসর অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা গুরুত্বপূর্ণ।
সাধারণভাবে যেসব বিষয় বিবেচনা করতে হবে:
স্থানীয় সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে প্রযোজ্য ট্রেড লাইসেন্স।
আয়কর সংক্রান্ত নিয়ম অনুযায়ী e-TIN।
প্রযোজ্য ক্ষেত্রে VAT নিবন্ধন ও BIN।
ব্যবসার জন্য উপযুক্ত ব্যাংকিং ও পেমেন্ট ব্যবস্থা।
আমদানি-রপ্তানি করলে সংশ্লিষ্ট অনুমোদন ও কাস্টমসের নিয়ম।
নিয়ন্ত্রিত পণ্য বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন।
এ ছাড়া বাংলাদেশ সরকারের ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১ অনুযায়ী অনলাইন বিক্রেতাদের পণ্যের সঠিক বিবরণ, মূল্য, ডেলিভারি চার্জ, ক্রয়-বিক্রয়ের শর্ত এবং রিটার্ন বা রিফান্ড নীতিমালা স্পষ্টভাবে প্রকাশ করা উচিত।
কর ও VAT-এর নিয়ম ব্যবসার ধরন এবং বর্তমান আইন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তাই ব্যবসা শুরুর আগে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা যাচাই করুন।
১৮ড্রপশিপিং ব্যবসায় কীভাবে লাভ বাড়াবেন?
ড্রপশিপিং ব্যবসায় শুধু বেশি অর্ডার পেলেই লাভ বাড়ে না। প্রতিটি অর্ডারে কত টাকা লাভ হচ্ছে এবং কী পরিমাণ খরচ হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।
লাভ বাড়ানোর জন্য কিছু কার্যকর কৌশল অনুসরণ করতে পারেনঃ
১. বাজারে চাহিদা রয়েছে এমন পণ্য নির্বাচন করুন।
২. একাধিক সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ রেখে ভালো দামে পণ্য সংগ্রহ করুন।
৩. অপ্রয়োজনীয় বিজ্ঞাপন খরচ কমিয়ে আনুন।
৪. ক্রেতাদের ভালো সেবা দিয়ে পুনরায় কেনাকাটায় উৎসাহিত করুন।
৫. পণ্যের সঙ্গে সম্পর্কিত অতিরিক্ত পণ্য বিক্রির ব্যবস্থা করুন।
৬. অর্ডার বাতিল ও রিটার্নের হার কমানোর চেষ্টা করুন।
৭. নিয়মিত বিক্রয় ও খরচের হিসাব বিশ্লেষণ করুন।
৮. যেসব পণ্যে ভালো লাভ হচ্ছে, সেগুলোর মার্কেটিং বাড়ান।
মনে রাখবেন, ব্যবসার প্রকৃত লাভ হিসাব করতে পণ্যের ক্রয়মূল্য ছাড়াও বিজ্ঞাপন, ডেলিভারি, রিটার্ন এবং অন্যান্য সব খরচ অন্তর্ভুক্ত করতে হবে।
১৯ড্রপশিপিং ব্যবসায় নতুনদের সাধারণ ভুল ও সমাধান
নতুন উদ্যোক্তারা অনেক সময় পরিকল্পনার অভাবে ড্রপশিপিং ব্যবসায় সমস্যার সম্মুখীন হন। কিছু সাধারণ ভুল এড়িয়ে চলতে পারলে ব্যবসার ঝুঁকি অনেকটা কমানো সম্ভব।
ভুল ১ঃ পণ্য যাচাই না করে বিক্রি করা। পণ্যের মান না জেনে বিক্রি করলে ক্রেতার অভিযোগ বাড়তে পারে। সমাধান হলো আগে স্যাম্পল সংগ্রহ করে পণ্য পরীক্ষা করা।
ভুল ২ঃ অবিশ্বস্ত সাপ্লায়ার নির্বাচন। এতে পণ্য সরবরাহে সমস্যা তৈরি হতে পারে। তাই সাপ্লায়ারের পরিচয়, পণ্যের মান এবং ডেলিভারি ব্যবস্থা যাচাই করুন।
ভুল ৩ঃ অতিরিক্ত বিজ্ঞাপন খরচ। পরিকল্পনা ছাড়া বিজ্ঞাপন দিলে লোকসান হতে পারে। তাই ছোট বাজেটে পরীক্ষা করে ফলাফল অনুযায়ী বিজ্ঞাপন পরিচালনা করুন।
ভুল ৪ঃ ক্রেতাদের সঙ্গে যোগাযোগ না রাখা। এতে অর্ডার বাতিলের ঝুঁকি বাড়ে। তাই অর্ডার নিশ্চিত করার আগে ক্রেতার সঙ্গে যোগাযোগ করুন।
ভুল ৫ঃ লাভ-লোকসানের হিসাব না রাখা। এতে ব্যবসার প্রকৃত অবস্থা বোঝা কঠিন হয়। তাই প্রতিটি অর্ডারের আয় ও ব্যয় লিখে রাখুন।
ভুল ৬ঃ রিটার্ন পলিসি স্পষ্ট না রাখা। এতে ক্রেতার সঙ্গে বিরোধ তৈরি হতে পারে। তাই পণ্য বিক্রির আগে রিটার্ন, পরিবর্তন ও রিফান্ডের শর্ত পরিষ্কারভাবে জানিয়ে দিন।
২০বাংলাদেশে ড্রপশিপিং ব্যবসা শুরু করার ধাপে ধাপে পরিকল্পনা
আপনি যদি একেবারে নতুন হন, তাহলে নিচের পরিকল্পনা অনুসরণ করে ড্রপশিপিং ব্যবসা শুরু করতে পারেন।
১ঃ ড্রপশিপিং ব্যবসার নিয়ম ও কার্যপদ্ধতি সম্পর্কে ভালোভাবে জানুন।
২ঃ একটি নির্দিষ্ট পণ্যের ক্যাটাগরি নির্বাচন করুন।
৩ঃ বাজার গবেষণা করে সম্ভাবনাময় পণ্য খুঁজে বের করুন।
৪ঃ কয়েকজন নির্ভরযোগ্য সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ করুন।
৫ঃ পণ্যের স্যাম্পল সংগ্রহ করে মান যাচাই করুন।
৬ঃ নিজের ব্যবসার জন্য একটি ব্র্যান্ড নাম নির্বাচন করুন।
৭ঃ ফেসবুক পেজ তৈরি করুন এবং প্রয়োজন অনুযায়ী ওয়েবসাইট চালু করুন।
৮ঃ পণ্যের ছবি, ভিডিও ও বিবরণ তৈরি করে প্রকাশ করুন।
৯ঃ কুরিয়ার ও পেমেন্ট ব্যবস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করুন।
১০ঃছোট বাজেটে মার্কেটিং শুরু করুন এবং প্রথম অর্ডার সংগ্রহ করুন।
১১ঃ ক্রেতার মতামত সংগ্রহ করে পণ্যের মান ও সেবা উন্নত করুন।
১২ঃ বিক্রয় ও লাভের হিসাব বিশ্লেষণ করে ধীরে ধীরে ব্যবসা বড় করুন।
২১ড্রপশিপিং ব্যবসার সুবিধা ও অসুবিধা
ড্রপশিপিং ব্যবসা শুরু করার আগে এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানা প্রয়োজন।
সুবিধাসমূহঃ
অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করা যায়।
পণ্য মজুত রাখার প্রয়োজন হয় না।
নিজস্ব গুদাম বা দোকান ছাড়াই ব্যবসা পরিচালনা করা সম্ভব।
বিভিন্ন ধরনের পণ্য বিক্রির সুযোগ রয়েছে।
ঘরে বসেই ব্যবসা পরিচালনা করা যায়।
অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে সহজে ক্রেতা খুঁজে পাওয়া যায়।
ব্যবসা বড় হলে নতুন পণ্য ও নতুন বাজারে প্রবেশ করা যায়।
অসুবিধাসমূহঃ
পণ্যের মান সরাসরি নিয়ন্ত্রণ করা কঠিন।
সাপ্লায়ারের ওপর অনেকটা নির্ভর করতে হয়।
পণ্য ডেলিভারিতে দেরি হলে ক্রেতার অসন্তুষ্টি তৈরি হতে পারে।
পণ্য ফেরত ও রিফান্ড ব্যবস্থাপনায় সমস্যা হতে পারে।
একই পণ্য অনেক বিক্রেতা বিক্রি করায় প্রতিযোগিতা বেশি থাকে।
বিজ্ঞাপন ও অন্যান্য খরচের কারণে লাভ কমে যেতে পারে।
তাই ব্যবসা শুরু করার আগে সম্ভাব্য ঝুঁকিগুলো বিবেচনা করে পরিকল্পনা তৈরি করা উচিত।
বিজব্রিজ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url