মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়

 মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় আপনার ফোনে চার্জ কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সকালে ১০০% চার্জ দিলে বিকালে ২০% হয়ে যায়। এর মূল কারণ আমাদের কিছু ভুল অভ্যাস। আজকের এই পোস্টে আমি এমন ১২টি উপায় আপনাকে বলবো যা মানলে আপনার ফোনের ব্যাটারি ২-৩ বছর পরেও নতুনের মতো থাকবে।
মোবাইলের-ব্যাটারি-ভালো-রাখার-উপায়
মোবাইলের ব্যাটারি ভালো রাখতে আমাদের যা যা করতে হবে আজকে আমরা এই পোস্টে আলোচনা করেছি । আপনি যদি আপনার ফোনের ব্যাটারি ভালো রাখতে চান তাহলে পুরো পোস্ট টা পরবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন।

পেজ সূচিপত্র ঃ মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়

মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়

মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়। ফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হবার কারণ ফোন না, আপনার চার্জ দেওয়ার ভুল নিয়ম। আমরা বেশিরভাগ মানুষ ফোন চার্জ দেবার ক্ষেত্রে এই ৩টা ভুল করে থাকি।
১। রাতে চার্জে লাগিয়ে ঘুমিয়ে যাই
২। চার্জে লাগিয়েই গেম খেলি বা বিভিন্ন ভিডিও দেখি এতে আমাদের ফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে জায়।
৩। আমাদের ফোনের চার্জার নষ্ট হয়ে গেলে আমরা ২০ টাকার লোকাল চার্জার দিয়ে ফোন চার্জ দিই। এই ৩টা অভ্যাসই আপনার ফোনের ব্যাটারিকে দিন দিন নষ্ট করে ফেলছে।
মনে রাখবেন, ব্যাটারির সবচেয়ে বড় শত্রু হলো ফোন গরম হওয়া। তাই আজ থেকেই এই অভ্যাসগুলো বাদ দিন ব্যাটারি ২ বছরেও নতুনের মতো থাকবে।

১০০% চার্জ দেওয়ার বদ অভ্যাস ত্যাগ করুন

ফোন ১০০% চার্জ দেওয়ার অভ্যাস এটা ব্যাটারি নষ্ট হওয়ার ১ নম্বর কারণ। কখনোই ফোন ১০০% পর্যন্ত চার্জ দেবেন না এবং ০% পর্যন্ত শেষ করবেন না। সবসময় ২০% থেকে ৮০% এর মধ্যে রাখার চেষ্টা করুন। ২০% হলেই চার্জে দিন, ৮০% হলেই খুলে ফেলুন। এতে ব্যাটারির লাইফ ২ গুণ বাড়ে।

ফোনের অরিজিনাল চার্জার ব্যবহার করুন

আমাদের ফোনের চার্জার নষ্ট হয়ে গেলে আমরা ১৫০-২০০ টাকার লোকাল চার্জার দিয়ে ফোন চার্জ দিই। বাজারের ১৫০-২০০ টাকার চার্জার দিয়ে ফোন চার্জ দিলে ভোল্টেজ ঠিক থাকে না। ফলে ফোনের ব্যাটারি ফুলে যায়। সবসময় ফোনের বক্সের সাথে যে অরিজিনাল চার্জার ও ক্যাবল থাকে সেটাই ব্যবহার করুন। অন্য ফোনের চার্জার হলেও ফাস্ট চার্জিং সাপোর্ট না করলে ব্যবহার করবেন না। 

ফোন গরম অবস্থায় চার্জ দেবেন না

ফোন গরম হওয়া ব্যাটারির সবচেয়ে বড় শত্রু। যদি দেখেন ফোন অতিরিক্ত গরম হয়ে গেছে, তাহলে সাথে সাথে ফোন চার্জ থেকে খুলে ফেলুন, গেম খেলা বন্ধ করুন, আর আপনার ফোনের কভার খুলে ফেলুন এবং ফোন ঠান্ডা জায়গায় রাখুন। গরম অবস্থায় ফোন চার্জ দিবেন না। গরম অবস্থায় ফোন চার্জ  দিলে ব্যাটারি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর পরে ফোনে খুব দূরত চার্জ শেষ হয়ে জায়। 

ফোন চার্জে লাগিয়ে গেম খেলা বা ভিডিও দেখা বন্ধ করুন

আমরা অনেকেই ফোন চার্জে লাগিয়ে বিভিন্ন গেম খেলি বা  ভিডিও দেখি এটা আমাদের ফোনের ব্যাটারির জন্য খুব ক্ষতিকর। এটা করলে একসাথে চার্জ ঢুকছে আর বের হচ্ছে, ফলে ব্যাটারির উপর প্রচুর চাপ পড়ছে। এতে করে আমাদের ফোনের ব্যাটারি খুব দ্রুত ফুলে যায়। চার্জের সময় ফোন ব্যবহার করা একদম বন্ধ রাখুন।

আরও পড়ুন ঃ মোবাইল দিয়ে ক্যানভা ডিজাইন করে আয় করার উপায়

ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ বন্ধ করুন

মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় ফেসবুক, মেসেঞ্জার, টিকটক এই অ্যাপগুলো আপনি বন্ধ করলেও ব্যাকগ্রাউন্ডে চলে আর চার্জ খায়। ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ কিভাবে বন্ধ করবেন। Settings > Battery > Background App Refresh এ গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে দিন। এতে করে আপনার ফোনের চার্জ কম শেস হবে এবং আপনার ফোনের ব্যাটারি ভালো থাকবে।

স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে রাখুন

স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে রাখুন এবং ডার্ক মোড ব্যবহার করুন। ফোনের সবচেয়ে বেশি চার্জ খায় ডিসপ্লেতে তাই ব্রাইটনেস সবসময় অটো করে রাখুন বা ৪০-৫০% এর মধ্যে রাখুন। সম্ভব হলে ফোনে এবং ফেসবুক, ইউটিউবে ডার্ক মোড ব্যবহার করুন। এতে ৩০% পর্যন্ত চার্জ বাঁচে। প্রয়োজন ছাড়া ফোনের স্ক্রিন ব্রাইটনেস বেশি করে রাখবেন না।

অপ্রয়োজনীয় GPS, WiFi, Bluetooth বন্ধ রাখুন

মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় আমরা ফোনে WiFi, Bluetooth, Location, Hotspot একবার অন করলে আর বন্ধ করি না। সারাদিন ওভাবেই পড়ে থাকে। এটাই ফোনের ব্যাটারি শেষ হওয়ার একটা বড় কারণ। আপনি যখন WiFi অন রাখেন তখন ফোন সারাক্ষণ আশেপাশে WiFi নেটওয়ার্ক খুঁজতে থাকে। Bluetooth অন থাকলে অন্য ডিভাইস খুঁজতে থাকে। আর Location বা GPS অন থাকলে গুগল ম্যাপ, ফেসবুক, ক্যামেরা সব অ্যাপ আপনার লোকেশন ট্র্যাক করতে থাকে। এই ৩টা জিনিস একসাথে চালু থাকলে কিছু না করলেও ঘণ্টায় ৫-৭% চার্জ এমনিতেই শেষ হয়ে যায়।

ব্যাটারি সেভার বা ক্লিনার অ্যাপ ইনস্টল করবেন না

প্লে স্টোরে থাকা Battery Doctor, Clean Master, DU Battery Saver এই অ্যাপগুলো একটাও কাজ করে না। এরা নিজেরাই বিজ্ঞাপন দেখিয়ে চার্জ খায়। ফোনের নিজস্ব Battery Saver ব্যবহার করাই যথেষ্ট।আপনার ফোনের ভেতরেই আসল ব্যাটারি সেভার আছে। ব্যাটারি সেভার যেভাবে ব্যবহার জেভাব। প্রথমে Settings > Battery তে যান, ওখানে Battery Saver বা Power Saving Mode অন করে দিন। আর Settings > Apps এ গিয়ে যে অ্যাপগুলো লাগে না সেগুলো Uninstall করে দিন। এটাই সবচেয়ে ভালো এবং নিরাপদ উপায়।

রাতে ঘুমানোর আগে ফোনের ডাটা বন্ধ করুন

রাতে ঘুমানোর আগে ফোনের ডাটা বন্ধ করা উপকারিতা কি আমরা অনেকেই জানি না। আমরা সারারাত মোবাইল ডাটা বা ওয়াইফাই চালু রাখলে আমাদের ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় কোনো। আমরা রাতে ঘুমানোর সময় মোবাইল ডাটা বা ওয়াইফাই চালু রাখি এতে করে আমাদের ফোন  সারারাত বিভিন্ন নোটিফিকেশন আসে আর ১০-১৫% চার্জ শেষ হয়। তাই ঘুমানোর আগে ডাটা বন্ধ করুন, এতে ব্যাটারি ভালো থাকবে আর ঘুমও ভালো হবে।

মাসে একবার ব্যাটারি ক্যালিব্রেশন করুন

মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় ব্যাটারি ক্যালিব্রেশন কি আমরা অনেকেই জানি না। ব্যাটারি ক্যালিব্রেশন হলো মাসে একবার ফোন বন্ধ করে চার্জ দেওয়া। যেমন ধরেন মাসে একবার ফোনের চার্জ ০% করে একদম বন্ধ হতে দিন। তারপর ফোন বন্ধ অবস্থায় একটানা ১০০% পর্যন্ত চার্জ দিন। এরপর অন করুন। এটাকে ক্যালিব্রেশন বলে, এতে করে ফোনের ব্যাটারি ভালো থাকে। 

ফোনের ব্যাটারি ২ গুণ বেশি টিকানোর গোপন ট্রিক

উপরে ১১টা নিয়ম ত জানলেন এবার একটা গোপন ট্রিক বলি যেটা ৯০% মানুষ জানে না। ফোনের Settings এ গিয়ে Battery Health বা Battery Optimization অপশনটা অন করে রাখুন। অনেক ফোনে এটার নাম Adaptive Charging বা Optimized Night Charging। এটা অন থাকলে ফোন অটোমেটিক ৮০% এর পর স্লো চার্জ নেয়, ফলে ব্যাটারির উপর চাপ কম পড়ে। সপ্তাহে অন্তত ১-২ বার ফোন একদম রিস্টার্ট দিন। রিস্টার্ট দিলে ব্যাকগ্রাউন্ডের জমে থাকা সব অ্যাপ বন্ধ হয়ে যায়, ফোন ঠান্ডা থাকে আর ব্যাটারি অনেক বেশি ব্যাকআপ দেয়। এই ২টা ছোট কাজ করলেই আপনার ব্যাটারি অন্যদের থেকে ২ গুণ বেশি দিন ভালো থাকবে।

শেষ কথা ঃ মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়

মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় মনে রাখবেন, একটি ব্যাটারি সাধারণত ৫০০ বার ফুল চার্জ সাইকেল নিতে পারে। তাই অযথা বার বার চার্জে না লাগিয়ে সঠিক নিয়মে চার্জ দিন। আজকের এই ছোট ছোট টিপসগুলো মেনে চললে আপনাকে ২ বছর পর পর ব্যাটারি পরিবর্তন করতে হবে না এবং আপনার ফোনও বেশি দিন ভালো থাকবে।









এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিজব্রিজ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url