ডিজিটাল মার্কেটিং কি ? একজন নতুনের জন্য সহজ ধারণা
ডিজিটাল মার্কেটিং কি? একজন নতুনের জন্য সহজ ধারণা
বর্তমান সময়ে আমরা সবাই কমবেশি ইন্টারনেট ব্যবহার করি। ফেসবুক, ইউটিউব বা গুগলে আমরা যে বিজ্ঞাপনগুলো দেখি, এগুলোই হলো ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ।
সহজ ভাষায় বলতে গেলে, ইন্টারনেটকে ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচার করাই হলো ডিজিটাল মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং এর ৩টি প্রধান সুবিধা:
১. কম খরচে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়:
আগে টিভি বা পত্রিকায় বিজ্ঞাপন দিতে অনেক টাকা লাগতো। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অল্প টাকায় হাজার হাজার মানুষের কাছে পৌঁছানো সম্ভব।
২. ঘরে বসে কাজ করা যায়:
এটি সবচেয়ে বড় সুবিধা। আপনি ঘরে বসেই একটি ল্যাপটপ বা মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারেন।
৩. ক্যারিয়ার গড়ার সুযোগ:
বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে ডিজিটাল মার্কেটারের চাহিদা অনেক। আপনি যদি ভালোভাবে এই কাজটি শিখতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং করে ভালো আয় করতে পারবেন।
আমি নিজেও বর্তমানে ডিজিটাল মার্কেটিং শিখছি। এই বিষয়ে আমি সামনে আরও বিস্তারিত তথ্য শেয়ার করবো।
আপনার মতামত কমেন্টে জানাবেন।
---

বিজব্রিজ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url